নিজস্ব সংবাদদাতা:
ওসমানীনগরের পশ্চিম পৈলনপুরে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন জোরদার করতে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ লক্ষ্যকে সামনে রেখে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আগামী ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার দুপুর ২টায় ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। তারা আশা করছেন, এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এ উদ্যোগকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।




Users Today : 0