৩নং পশ্চিম পৈলনপুর ক্রিকেট এসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি মাহিন আহমদ চৌধুরীর বড় ভাই জনাব সুহেব আহমদ চৌধুরী পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ৩নং পশ্চিম পৈলনপুর ক্রিকেট এসোসিয়েশনের সকল সদস্য গভীরভাবে শোকাহত। মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্যের সাথে সহ্য করার তাওফিক দান করুন।
৩নং পশ্চিম পৈলনপুর ক্রিকেট এসোসিয়েশন।





Users Today : 0