Home / ইউনিয়নের ইতিহাস
প্রথম ইউনিয়ন ক্রিকেট লীগের উদ্যোক্তা ও প্রধান আয়োজক ছিলেন কে.এম.এম সুহেবুর রহমান। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতার ফলেই এই আয়োজন বাস্তবে রূপ নেয়। তিনি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে ক্রিকেট লীগের প্রচারণা চালান এবং প্রতিটি গ্রামের অংশগ্রহণ নিশ্চিত করেন। তাঁর উদ্দ্যোগে বিভিন্ন গ্রামের ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়, যার মাধ্যমে সফলভাবে টুর্ণামেন্ট আয়োজন করা সম্ভব হয়।
আয়োজক কমিটিতে ছিলেন—
জনাব লিজু মিয়া, জনাব সেবুল মিয়া, জনাব মুজাক্কির আহমদ, জনাব জুমেল আহমদ, জনাব মাহিন চৌধুরী, জনাব ফারহান রহমান, জনাব জাকের আলম, জনাব জুয়েল আহমদ নাহিদ, জনাব তোফায়েল আহমেদ, জনাব এহসান আহমদ, জনাব ফয়সল আহমদ, জনাব এস এম সোলেমান আহমদ, জনাব মোজাম্মেল আহমদ এবং জনাব সাইফুর রহমান।
এই লীগের পুরস্কার সৌজন্যে ছিলেন জনাব সাইফুল ইসলাম মহসিন।
আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন জনাব ফেরদৌস আহমদ এবং জনাব মিনহাজুল আম্বিয়া জাকের।
লীগটির শুভ উদ্বোধন করেন তৎকালীন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল হাফিজ এ. মতিন গেদাই মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আশিক মিয়া,
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আতাউর রহমান রজব উল্লাহ,
বিএনপির সভাপতি জনাব জালাল উদ্দীন,
জাতীয় পার্টির সভাপতি জনাব আলী আহমদ,
এছাড়াও জনাব তখলিছ মিয়া, জনাব সাইদুর রহমান দুদু মিয়া, জনাব লুহিদ মিয়া, জনাব আশিল মিয়া, জনাব এহিয়া মিয়া, জনাব লুৎফুর রহমান, জনাব আলী হোসেন মিয়া, জনাব তফজ্জুল মিয়া, জনাব তোরন তালুকদার, জনাব সাজ্জাদ মিয়া, জনাব সাহেন আহমদ, জনাব ফখরুল ইসলামসহ ইউনিয়নের অসংখ্য তরুণ ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই লীগে মোট ১৪টি দল অংশগ্রহণ করে, যথাক্রমে—
১) বড়হাজীপুর টিম ম্যানেজা ফয়সল/আবু বকর
২) ইসলামপুর টিম ম্যানেজার মুসা
৩) কোনপাড়া-জাকিরপুর টিম ম্যানেজার নাজমুল ইসলাম
৪) ইশাগ্রাই টিম ম্যানেজার জুমেল আহমদ
৫) গলমুকাপন টিম ম্যানেজার ফখরুল ইসলাম
৬) কিয়ামপুর টিম ম্যানেজার সেবুল আহমদ
৭) মশাদিয়া টিম ম্যানেজার সোহানুর রহমান সুহাগ
৮) মশাখলা টিম ম্যানেজার জাহাঙ্গীর আহমদ
৯) মোস্তফাপুর টিম ম্যানেজার শেখ রাজু।
১০) মোবারকপুর টিম ম্যানেজার রোমান আহমদ/শুয়েব আহমদ।
১১) মঙ্গলপুর টিম ম্যানেজার সালেহ আহমদ তালুকদার
১২) আলীপুর
১৩) বখশিপুর টিম ম্যানেজার নজরুল ইসলাম
১৪) আদমপুর
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মশাখলাকে পরাজিত করে মোস্তফাপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্ণামেন্ট) নির্বাচিত হন রেজাউল রেজা।
ক্রিকেট এসোসিয়েশনের সূচনা:
প্রথম ইউনিয়ন লীগের সফল সমাপ্তির পর, উদ্যোক্তা কে.এম.এম সুহেবুর রহমান একটি স্থায়ী ক্রিকেট সংগঠন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি একটি ক্রিকেট এসোসিয়েশন প্রতিষ্ঠার আহ্বান জানান এবং সকল টিমের ক্যাপ্টেন, ভাইস-ক্যাপ্টেন, টিম ম্যানেজার ও ক্রিকেটপ্রেমী ব্যক্তিদের নিয়ে একটি সভার আয়োজন করেন।
প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সভায় একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে আহবায়ক ছিলেন জনাব ফখরুল ইসলাম এবং সদস্য সচিব ছিলেন জনাব ফেরদৌস আহমদ।
কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন—
সেবুল আহমদ, ইব্রাহিম খলিল, মাহিন চৌধুরী, ফারহান রহমান, মিনহাজুল আম্বিয়া জাকের, রুবেল আহমদ, কে.এম.এম সুহেবুর রহমান, জুয়েল আহমদ নাহিদ, তোফায়েল আহমেদ এবং নাজমুল ইসলাম।
এইভাবেই প্রথম ইউনিয়ন ক্রিকেট লীগ শুধু একটি টুর্ণামেন্ট নয়, বরং একটি সংগঠিত ক্রিকেট ইতিহাসের সূচনা করে, যা ভবিষ্যতে ইউনিয়নের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার ভিত্তি স্থাপন করে।
৩নং পশ্চিম পৈলনপুর ক্রিকেট এসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটে স্বাগতম!
আমাদের সাথে সংযুক্ত থাকুন—সর্বশেষ খবর, ভিডিও এবং আপডেট পেতে নিচের ইউটিউব ও ফেসবুক আইকনে ক্লিক করুন।






Users Today : 0Copyright © 2026 WPCA. All Rights Reserved. Developed By -Toufik Topu